• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক বিএনপি লিয়াজো কমিটির

প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ৬:২৩
আপডেট: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ৬:২৩

96662586 3

জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক বিএনপি লিয়াজো কমিটির

জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে বসেছে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টা ৩৫ মিনিটে বিএনপির গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপি মহাসচিব ছাড়াও বৈঠকে লিয়াজো কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত আছেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্ব আরও উপস্থিত আছেন জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের অধ্যাপক ডক্টর নুরুল আমিন বেপারি, গণদল চেয়ারম্যান, এ টি এম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান, এম এন শাওন সাদেকী এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি সভাপতি সৃকৃতি কুমার মন্ডল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com