• ঢাকা, বাংলাদেশ
  • অনলাইন নিউজ পোর্টাল
  • khoborsheersha@gmail.com
  • +44 (7444) 088415

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ২:৫৬
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ২:৫৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ অগাস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। এদিন ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন জামিন চেয়ে আবেদন করেন। জামিন আবেদনে বলা হয়, হাজতি আসামি ডনের বিরুদ্ধে এজাহার এবং গ্রেপ্তারি ফরোয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। রাষ্ট্র পক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে ৯ আগস্ট তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান।

আদালতে দেওয়া আবেদনে বলা হয়, দীর্ঘদিন পলাতক থাকা আসামি ডনকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তদন্তের স্বার্থে নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে এবং জামিন পেলে তিনি পলাতক হতে পারেন—এ যুক্তিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ মারা যান। প্রথমে এ ঘটনায় অপমৃত্যুর মামলা হলেও ১৯৯৭ সালে তাঁর বাবা এটিকে হত্যা মামলা হিসেবে তদন্তের আবেদন করেন। সিআইডি ১৯৯৭ সালে মৃত্যুকে আত্মহত্যা উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দিলেও তা চ্যালেঞ্জ করা হয়। পরে আদালত রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় সামিরা ছাড়াও শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদসহ আরও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

বাদী মোহাম্মদ আলমগীর অভিযোগ করেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে বাসায় নিথর অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর গলায় দড়ির দাগ এবং শরীরে নীলচে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

আলমগীর আরও জানান, সালমান শাহর বাবা ১৯৯৭ সালে মৃত্যুকে হত্যা দাবি করে অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে তদন্তের আবেদন করেছিলেন। তাঁর মৃত্যুর পর আলমগীর মামলাটি পরিচালনা করছেন।

এদিকে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ উত্তোলন ও পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছে আদালত। তবে এ আদেশ বাতিল চেয়ে বাদীপক্ষ আবেদন করেছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ আগামী ৩০ আগস্ট।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ । প্রকাশকঃ সায়েক এম রহমান তালুকদার ।
প্রকাশকঃ রাশেদুর রহমান (রাকেশ) । প্রকাশকঃ দেলোয়ার হোসেন আহাদ

রাজশাহী অফিস: রুম-১৪০৫(লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: khoborsheersha@gmail.com, মোবাইল: +44 (7444) 088415