• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সরকারের সমালোচনা রাষ্ট্রদ্রোহিতা নয় : জি এম কাদের

প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:২২
আপডেট: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:২২

 

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমাদের রাজনীতি দেশের মানুষের জন্য। তাই আমরা মানুষের জন্য কথা বলি। দেশের মানুষের পক্ষে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে সরকারের সমালোচনা করছি। সরকারের সমালোচনা কখনোই রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না। অনেকেই সরকারের বিরোধিতাকে রাষ্ট্রদ্রোহিতা মনে করেন।

আজ মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে কুমিল্লা জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

এ সময় গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, সরকার দেশের মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে। সরকারি দল না করলে চাকরি মেলে না, ব্যবসা করা যায় না। স্বাধীনতার আগে পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্য করেছিল। সেই বৈষম্যের বিরুদ্ধেই স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে এখনো দেশের মানুষ বৈষম্যের শিকার। দেশের মানুষের সঙ্গে বৈষম্য হচ্ছে স্বাধীনতার চেতনা পরিপন্থি।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, নির্বাচনে আমরা জোটবদ্ধ হওয়াকে বন্ধুত্ব মনে করি। জোটবদ্ধ হওয়া মানে ক্রীতদাস হওয়া নয়, জোটবদ্ধ হওয়া মানে দাসত্ব নয়। আমরা রাজনীতি করি, দেশের মানুষের স্বার্থই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। দেশের মানুষ বিভিন্নভাবে নিষ্পেষিত হচ্ছে। প্রতিদিন দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। আবার মানুষের আয়ও কমে যাচ্ছে। এ কারণেই মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। দেশের মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।

নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, ভালো কাজের মূল্য দিতে হয়। ভালো কাজ করতে গেলে জুলুম-নির্যাতন আসবেই। সব বাধা উপেক্ষা করে আমরা গণমানুষের পক্ষেই কথা বলব। আমরা সম্মান আর ভালোবাসার জন্য রাজনীতি করি; টাকা বা লোভ-লালসার জন্য জাতীয় পার্টির রাজনীতি নয়। তাই সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে আমরা কখনোই মাথা নত করব না।

এ সময় বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা কুমিল্লা মহানগর আহ্বায়ক রওশন আরা মান্নান এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম, সদস্য সচিব হুমায়ুন কবির মুন্সি।

উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর গোলাম মোস্তফা, মমতাজ উদ্দিন, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, ক্রীড়া সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম দুলাল, আবদুল কুদ্দুস মানিক, কাজী জামাল উদ্দিন, ওবায়দুর রহমান মোহন, সোহেল রহমান, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, জাতীয় পার্টি নেতা খলিলুর রহমান খলিল, কুমিল্লা দক্ষিণ জেলা নেতৃবৃন্দের মধ্যে কাজী নাজমুল, জসীম উদ্দিন মাস্টার, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম বাবর, মিজানুর রহমান মিজান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম