• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আড়াইহাজার ফেরিঘাট থেকে ৪ নারী সহ ৬ মাদক ব্যবসায়ি গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৩২
আপডেট: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৩২

আড়াইহাজার ফেরিঘাট থেকে ৪ নারী সহ ৬ মাদক ব্যবসায়ি গ্রেফতার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-১১ সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিশনন্দী ফেরী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪ নারীসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আবুল কালাম (৬৫) মোছাঃ হোসনে আরা (৬০) সাহিনা বেগম (২২) নার্গিস (২৩) মোঃ চুন্নু মিয়া সরদার (৩১) মোছাঃ জোহুরা (৭০)
র‌্যাব-১১ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।