• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জামিনে মুক্ত ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক

প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৩৮
আপডেট: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৩৮

জামিনে মুক্ত ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেপ্তার বিএনপির ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পেয়েছেন তিনি।

এ সময় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সরকারি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এ কে এম ইমরুল কায়েশ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। আদালতে খন্দকার আবু আশফাকের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

গত ৭ ডিসেম্বর পুলিশ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরে পুলিশের ওপর হামলা, হামলায় পরিকল্পনা ও উসকানির অভিযোগে পরদিন ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলা করে পুলিশ।