• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: মির্জা ফখরুল ইসলাম

প্রকাশ: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ৯:২৮
আপডেট: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ৯:২৮

নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: মির্জা ফখরুল ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোন মাথাব্যথা নেই জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মাথা ব্যথা একটা বিষয় নিয়ে সেটি হলো নির্বাচনকালীন সময়ে সরকারটা কার? কারণ আওয়ামীলীগ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে নিশ্চিত থাকতে পারেন কোন নির্বাচন হবে না।

রবিবার (২৭ ফেব্রয়ারি) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট আয়োজিত কেরাণীগঞ্জ মডেল থানার ওসি আব্দুস সালামের সাম্প্রদায়িক উক্তি ও নিপুন রায় চৌধুরীর উপর হামলার প্রতিবাদে সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আবার তারা (সরকার) একই কায়দায় নির্বাচন করবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করবো না। আমাদের একমাত্র দাবি নির্বাচন কমিশন নয়, সার্চ কমিটি নয়, তত্ত্বাবধায়ন সরকার অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, যাদেরকে রাতের ভোটের জন্য ব্যবহার করা হয়েছে। যাকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। যিনি মানবাধিকার লঙ্ঘন করেছে তাকে আপনারা (সরকার) উচ্চপদে আসীন করে রেখেছেন। তার ছবি নিয়ে র‌্যালী করা হয়েছে।

মির্জা ফখরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, নিষেধাজ্ঞা আমাদের জন্য সম্মান ও আনন্দের নয়; অত্যন্ত লজ্জার। গোটা জাতির জন্য এটা একটা লজ্জার ঘটনা। ৫০ বছরের স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী আমরা যখন পালন করছি, তখন আমাদের একটি বাহিনীর উপর এই নিষেধাজ্ঞা অত্যন্ত লজ্জার। কারণ সরকার তাদেরকে মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার করছে।

সংগঠনের সভাপতি সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-ধর্মবিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড প্রমুখ বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com