• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

কৃষক দলের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ৫:৪০
আপডেট: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ৫:৪০

96369
 
সাহানা আক্তার,সোনাডাঙ্গা খুলনা
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা-২০২২ অনুষ্ঠিত হয়। ২৪ মার্চ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সকাল ১১ টার সময় এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা-২০২২ এর উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মোঃ আনোয়ারুল ইসলাম বাদশার সভাপতিত্বে এবং কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্যা কবির হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এস. এম গোলাম কবির-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বক্তৃতা করেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ুব, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন এমপি, মোঃ আলীম হোসেন, সহ-সম্পাদক মোঃ ওসমান আলী বিশ্বাস, ইঞ্জিঃ মোমিনুর রহমান, এড. আব্দুস সালাম খান, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. সেলিম হোসেন, কেন্দ্রীয় নেতা মোঃ জুলফিকার আলী ভুট্টো। এছাড়াও উপস্থিত ছিলেন মাহাবুবুর রহমান, আব্দুল কাদের, নবীর হোসেন, লাভলুর রহমান বাবলু, মকবুল হোসেন, আবু সাঈদ শেখ, আসাফুদ্দৌলা জুয়েল, আহসান কাদির স্বপন, এস এম গোলাম কবির, নুরুল হুদা খান বাবু, আমিনুর রহমান মিনু, এড. শাহিন প্রমুখ।
 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম