• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সংগঠনকে শক্তিশালী করতে হবেঃ আজিজুল বারী হেলাল

প্রকাশ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ ৬:১৪
আপডেট: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ ৬:১৪

9358
 

ফকির শহিদুল ইসলাম,খুলনা
রূপসায় বিএনপি আয়োজিত কর্মী সভা ও সদস্য ফরম বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় দলের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, অবৈধ অনির্বাচিত রাতের ভোটের সরকারকে হঠিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে রূপসা-তেরখাদা-দিঘলিয়ায় কাউন্সিলের মাধ্যমে বিএনপির কমিটি গঠন হবে বলে জানান তিনি।

শুক্রবার বিকেলে রূপসার ইলাইপুর মোড়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির আহবায়ক খান জুলফিকার আলী জুলু। সদস্য সচিব মোল্লা সাইফুর রহমানের সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম আহবাযক আবু হোসেন বাবু, মোল্লা খায়রুল ইসলাম, মেজবাউল আলম, নাজমুস সাকিব পিন্টু, আরিফুর রহমান আরিফ, আব্দুস সালাম, উজ্জল কুমার সাহা, মহিউদ্দিন মিন্টু, মহিউদ্দীন মহী, দিদারুল ইসলাম দিদার, আতাউর রহমান রুনু, ইবাদুল হক রুবায়েদ, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, বিকাশ মিত্র, শফিকুল ইসলাম বাচ্চু, রুবেল মীর প্রমুখ।
বক্তৃতা শেষে প্রধান অতিথি আজিজুল বারী হেলাল তৃণমূলের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে ফর্ম বিতরণ করেন।

এরআগে রূপসার যুগিহাটিতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় ৫০০ পরিবারের মাঝে রমজানের বাজার তুলে দেন হেলাল। এছাড়া খুলনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মরহুম উকিল উদ্দীন সরকারের তেরখাদার মধুপুরে গ্রামের বাড়িতে যান এবং কবর জিয়ারত করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম