• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোরআন থেকে অনুপ্রাণিত হয়ে খেজুরের তেল বানালেন আলজেরিয়ান

প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:০০
আপডেট: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:০০

1 205

কোরআন থেকে অনুপ্রাণিত হয়ে খেজুরের তেল বানালেন আলজেরিয়ান

ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে অনুপ্রাণিত হয়ে খেজুরের তেল তৈরি করছেন এক ব্যক্তি। আলজেরিয়ার এক উদ্যোক্তা এরইমধ্যে খুলে ফেলেছেন ফ্যাক্টরিও। তার দাবি, অত্যাধুনিক পদ্ধতিতে উৎপাদিত এই তেল বেশ উপকারী। ভবিষ্যতে নিজ দেশের বাইরেও খেজুরের তেল রফতানির আশা তার।

সুস্বাদু খাবার খেজুরের সুখ্যাতি আছে বিশ্বজুড়েই। খাবার হিসেবে এই পণ্যের জনপ্রিয়তা থাকলেও তেলের তেমন প্রচলন নেই। খেজুর খাওয়ার পর সাধারণত এর বীজ ফেলে দেয়া হয়। সেই ফেলা দেয়া বীজ থেকেই তেল বানাচ্ছেন আফ্রিকার দেশ আলজেরিয়ার এক উদ্যোক্তা। তার দাবি মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন থেকে অনুপ্রাণিত হয়েই তিনি খেজুর থেকে তেল তৈরি করেছেন।

কোরআনে বেশকয়েকবারই উঠে এসেছে খেজুরের নাম। এই খাবারের উপকারিতার কথাও উল্লেখ রয়েছে। আর তা থেকেই খেজুর নিয়ে আগ্রহ জন্মায় আমের নামের এই আলজেরিয়ানের। এরপরই শুরু করেন খেজুর নিয়ে নানা গবেষণা। দীর্ঘ ১১ বছরের গবেষণায় বুঝতে পারেন খেজুর তেলের উপকারিতা।

খেজুরের তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনোভাপামের প্রতিষ্ঠাতা আমের খেন্নাও বলেন, ১১ বছর ধরে আমি এটা নিয়ে ভাবছি। কোরআনে খেজুর গাছের কথা অনেকবার উল্লেখ আছে। কাজেই আমি বুঝতে পারি খেজুর খুবই বরকতময় একটি গাছ। অর্থনৈতিকভাবে খেজুরের বীজকে কীভাবে কাজে লাগানো যায় সে উপায় খুঁজতে শুরু করি আমি। পরে আমি তেল বানানোর এই প্রকল্প হাতে নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com