• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারকে উৎখাত বা আঘাত করার লক্ষ্যে বিডিআর বিদ্রোহ হয়েছে: হানিফ

প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৩২
আপডেট: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৩২

9601 7

সরকারকে উৎখাত বা আঘাত করার লক্ষ্যে বিডিআর বিদ্রোহ হয়েছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নতুন সরকার গঠনের মাত্র ৫০ দিনের মাথায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনা, সরকারকে উৎখাত বা আঘাত করার লক্ষ্যে ঘটনা ঘটানো হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব মন্তব্য করেন।

হানিফ বলেন, যারা আওয়ামী লীগ সরকারকে পছন্দ করে না, দেখতেও চায় না, তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ঘটনা ঘটানো হয়েছে।

যুগ্ম সম্পাদক বলেন, ২০০৯ সালের পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গতিবিধি ছিল সন্দেহজনক।

মাহবুবউল আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়া সচরাচর সকালে ঘুম থেকে ওঠেন না। কিন্তু সেদিন সকালে ঘুম থেকে উঠে গাড়িতে করে দুই দিনের জন্য কোথায় যেন চলে যান। লন্ডন থেকে তারেক রহমান তাকে একাধিকবার ফোন দিয়েছেন, কথা বলেছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের মামলার চূড়ান্ত রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। এই বছরের মধ্যেই এই চূড়ান্ত রায় কার্যকর করতে পারব। এটা আমাদের প্রত্যাশা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com