রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চলছে। নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার জেরে এই খাতে সংকট দেখা দিয়েছে বেশ কিছু দিন ধরেই। কিছু দিন আগে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট (ওপেক) এর সিদ্ধান্ত নিয়ে হতাশা ব্যক্ত করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রও। কেননা, মূল্য কম পাওয়ায় তেলের উৎপাদন কমিয়ে দিয়েছিল সংস্থাটি। আমেরিকার অভিযোগ ছিল, রাশিয়াকে সহযোগিতা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ওপেক। যদিও ওপেক সেই অভিযোগ প্রত্যাখান করেছিল। এরপর থেকে বিশ্বজুড়ে তেলের বাজারের অস্থিরতা চলছেই।












