• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাবে জয় পেলেন যারা

প্রকাশ: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৫১
আপডেট: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৫১

4578452

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাবে জয় পেলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু। তিনি পেয়েছেন ২৫২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান লিটন পেয়েছেন ১৮৮ ভোট।

এদিকে কামাল মো. কিবরিয়া লিপুর প্যানেলের একজন ছাড়া সবাই নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন- মো. সাফি উদ্দিন সাফি (২৭৫), এম এ কামাল (২৬৬), আজিজ আহমেদ পাপ্পু (২৭৫), জসিম আহমেদ (২৪০), আনোয়ার হোসেন আনু (২২৪), মো. আবদুল্লাহ জেয়াদ (২১৮), হানিফ আকন দুলাল (২১০), জাহান এম এ রহমান (৩২৬), চিত্রনায়িকা রত্না কবির (২৯৮), শাহ মো. আলমগীর বাচ্চু (২২৭)।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) এফডিসিতে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলেছে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার ৬১৯ জন। এদিন ভোট দিয়েছেন ৪৫৭ জন। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেছেন।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি এফডিসিতে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে নির্বাচন স্থগিত করা হয়। জটিলতা কাটাতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো। সর্বশেষ সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক ওমর সানি এবং মেম্বার সেক্রটারি ছিলেন মাহমুদুল হক পলাশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com