• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় : চুন্নু

প্রকাশ: রবিবার, ৫ মার্চ, ২০২৩ ৬:৩০
আপডেট: রবিবার, ৫ মার্চ, ২০২৩ ৬:৩০

960023 1

জনগণ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় : চুন্নু

দেশে বেকার সমস্যা মহামারি আকার ধারণ করেছে উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু বলেছেন, গত ৩২ বছরে কোনো সরকার বেকার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়নি। এখন ৫ কোটি বেকার। এদের একটা বিপথগামী অংশ সরকারি দলের ছত্রচ্ছায়ায় দলবাজির নামে চাঁদাবাজি, দখলবাজি, মাদক কারবার, সন্ত্রাসের সঙ্গে জড়িত হয়ে আয়-রোজগারের ব্যবস্থা করছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা ক্রমেই বেকার তৈরি করে যাচ্ছে।

আজ রোববার বনানীতে অবস্থিত দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি, মুক্তিযোদ্ধা পার্টি ও মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অরাজকতা, নাশকতা ও সহিংসতা তৈরি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। আমরা রাষ্ট্র ক্ষমতায় এলে বেকার তৈরির বর্তমান শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করব। কোটি কোটি বেকারের কর্মসংস্থানের জন্য কার্যকর ব্যবস্থা নেব।’

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিলাম এমন মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতায় বসে আওয়ামী লীগ স্বজনপ্রীতি, দুর্নীতি, দুঃশাসন, লুটপাটের রেকর্ড গড়ে স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত করে জনগণের আস্থা হারিয়েছে। বিএনপিও ক্ষমতায় থেকে হাওয়া ভবন তৈরির মাধ্যমে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করে দুর্নীতিবাজ হিসেবে মানুষের কাছে চিহ্নিত হয়েছে।

জনগণ আগামী নির্বাচনে এই দুই দলকেই প্রত্যাখ্যান করবে উল্লেখ করে চুন্নু বলেন, জনগণ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

দলের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, জাতীয় মুক্তিযুদ্ধ প্রজন্ম পার্টির আহ্বায়ক জহিরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম বাছেদ, দেলোয়ার হোসেন মিলন, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, সামছুল আলম লিপ্টনসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com