• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নয় মামলার আসামি স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেফতার

প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ৩:০২
আপডেট: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ৩:০২

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ৯ মামলার আসামি মো. নুর উদ্দিন ফাহাদ (৩৫) নামের এক স্বেচ্ছাসেবকদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৫ মার্চ) বিকেলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, একই দিন সকালে তাকে উপজেলার বসুরহাট পৌরসভার ডাকবাংলোর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মো. নুর উদ্দিন ফাহাদ বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

ওসি মো. সাদেকুর রহমান বলেন, আসামি ফাহাদের বিরুদ্ধে হত্যাসহ ৯ টি মামলা রয়েছে। আমরা তাকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম