• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পবিত্র শবে বরাত উপলক্ষে মির্জা আলমগীর এর বাণী

প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ৯:১৪
আপডেট: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ৯:১৪

966632569 5

পবিত্র শবে বরাত উপলক্ষে মির্জা আলমগীর এর বাণী

পবিত্র শবে বরাত উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই এবং তাদের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করি।
বিশ্বের সকল মুসলমানের জন্য পবিত্র লাইলাতুল বরাতের রজনী পবিত্র ও কল্যাণময়। এ রাতে কৃতকর্মের নিরীখে মানুষের ভাগ্য নির্ধারণ করেন আল্লাহ রাব্বুল আল আমীন। তাই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর দরবারে প্রার্থনা করে। নিজেদের সকল অমঙ্গল থেকে রেহাই পাবার জন্য কলুষমুক্ত সরল ও সোজা পথে চলতে বান্দারা আল্লাহ’র সাহায্যের জন্য মোনাজাত করবেন। দেশের মানুষ আজ চরমভাবে বিপদগ্রস্ত, অধিকার বঞ্চিত। নিত্যপণ্যের লাগামহীন উর্ধ্বগতির কষাঘাতে দিশেহারা। আয় রোজগার সঙ্কুচিত হয়ে গেছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে জনগণকে মুক্ত করতে এই মহিমাময় রাতে দোয়া ও সবার জীবন যাতে সুখকর হয় তার জন্য আমি আল্লাহর দরবারে কায়মনোবাক্যে মোনাজাত করি।
এ রহমতের রাতে আমরা সবাই মানব জাতির কল্যাণে যেন কাজ করে যেতে পারি মহান রাব্বুল আলামীনের নিকট সেজন্য রহমত ভিক্ষা চাইছি।
আমি পবিত্র লাইলাতুল বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দেশবাসীকে আহবান জানাই।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com