• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

অপুর ছেলের প্রতি বুবলীর ভালোবাসা!

প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ৯:২৫
আপডেট: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ৯:২৫

 

ঢাকাই সিনেমার সাবেক তারকা দম্পতি শাকিব-অপুর সম্পর্ক আলাদা হলেও পুত্র হিসেবে বরাবরই আদরের পাত্র আব্রাম খান জয়। গতকাল (৫ মার্চ) শাকিব তার বড় ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। ইতোমধ্যে বাবা-ছেলের কথোপকথনের সেই ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত ‘মাসকট বিটস’ কনসার্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন শাকিব। ঠিক সেসময় তার সঙ্গে ভিডিও কলে যুক্ত হন জয়। এ সময় ছেলের পাশে ছিলেন মা অপু বিশ্বাস (কথা শোনা যায়)।

৫১ সেকেন্ডের সেই ভিডিওটি শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়। যার ক্যাপশন ছিল, ‘ওমানে শো এর আগে আব্রাহামের কল!’ বাবা-ছেলের কথোপকথনের এমন দৃশ্য দেখে আপ্লুত হন অনুরাগীরা। মন্তব্যের ঘরে ভালোবাসায় ভরিয়ে দেন।

এদিকে বাবা-ছেলের এমন মধুর দৃশ্য দেখে চুপ থাকতে পারেননি শেহজাদ খান বীরের (শাকিবের ছোট ছেলে) মা চিত্রনায়িকা শবনম বুবলী। নিজের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক। ভালোবাসা ও শ্রদ্ধা শাকিব খান।’ বুবলীর এমন পোস্টে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকরা।

অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে তিক্ততা থাকলেও একে অন্যের সন্তানের প্রতি বরাবরই সহানুভূতিশীল। অপু যেমন তার সন্তান জয়কে ছোট ভাই বীরের প্রতি ভালোবাসার উপদেশ দেন তেমনি বুবলীও জয়ের প্রতি বিভিন্ন সময় ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

জানা গেছে, আজ (সোমবার) সকালের ফ্লাইটে ঢাকায় ফিরবেন শাকিব খান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম