• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরালো হবে, আশা জিএম কাদেরের

প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ৬:০১
আপডেট: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ৬:০১

9666325874 6

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরালো হবে, আশা জিএম কাদেরের

বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে জিএম কাদেরের উত্তরার বাসভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় জিএম কাদের এ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বন্ধু প্রতিম বাংলাদেশ ও চীনের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন তারা। এসময় জিএম কাদের বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে চীনের অবদানের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, আগামী দিনেও বাংলাদেশের উন্নয়নে চীনের অবদান অব্যাহত থাকবে। চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশের চীনা দূতাবাসের পলিটিক্যাল ডিরেক্টর জিনথ উই, পলিটিক্যাল ফেন্জ জিজিয়া, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com