• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কিনা খতিয়ে দেখছি : কাদের

প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ১:৫৭
আপডেট: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ১:৫৭

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কিনা, একটির পর একটি এ ধরনের বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কিনা, সেটি আমরা খতিয়ে দেখছি। আজ বুধবার সকালে আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা নাশকতার পথে হাঁটছে কিনা সেটা খতিয়ে দেখছি।

তিনি আরও বলেন, দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা প্রধানমন্ত্রীর নির্দেশে তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই সময়ে এ ধরণের ঘটনা রহস্যজনক। প্রধানমন্ত্রী যখন দেশের কাজে বাইরে, ঠিক সে সময় আমাদের দেশে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। এটি নাশকতা কিনা বিষয়টি সরকারের পক্ষ থেকে জরুরিভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কারো কোনো মাথা ব্যাথার প্রয়োজন নেই।

এর আগে গত শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার কেশবপুর গ্রামে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন এবং ৩০ জন গুরুতর আহত হন। এরপর রোববার রাজধানীর সায়েন্সল্যাবের শিরিন ম্যানসনের বিস্ফোরণে ৩ জন নিহত হন। এর একদিন পর মঙ্গলবার রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত দুই শতাধিক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম