• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কবর জিয়ারত থেকে ফেরার পথে লাশ হলেন সাহেদ

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৮:৫৮
আপডেট: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৮:৫৮

9625

কবর জিয়ারত থেকে ফেরার পথে লাশ হলেন সাহেদ

ফুফুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন সাহেদ আহমদ (২৪) সহ তার আরো দুই ফুফাতো ভাই। জানতেন না তার জানাযা হয়তো পড়তে হবে কিছুক্ষণ পর। কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এই যুবকের।

তার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নয়াটিলা গ্রামে। নিহত সাহেদ ওই গ্রামের মৃত আকদ্দছ মিয়ার ছেলে। এঘটনায় তার সাথে থাকা আরো দুই মোটরসাইকেল আরোহী ও এক রিক্সাচালক আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌধুরী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের প্রতিবেশীরা জানান, মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে শবে বরাত উপলক্ষে সাহেদ আহমদ ও তার ফুফাতো ভাই রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের বড়দল গ্রামের কনর মিয়ার ছেলে রাফি মিয়া (১৭) ও বালাগঞ্জ উপজেলার কাইস্তঘাট (গৌড়িপুর) এলাকার পঙ্কি মিয়ার ছেলে সুমন মিয়া (২১) মিলে মোটরসাইকেলে (সিলেট ট ১২-৬৫৭৩) কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এক ফুফুর কবর জিয়ারত করতে যান। সেখান থেকে বাড়ি ফেরার সময় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে রাজনগর সদর ইউনিয়নের চৌধুরীবাজার এলাকায় গেলে মৌলভীবাজারমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৮৯১১) ওভারট্যাকিং করার সময় সামনে থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আরোহীরা সবাই ছিটকে পড়ে যায়। অদূরেই আরো একটি রিক্সাকে ধাক্কা দেয় বেপরোয়া ট্রাকটি। এতে আহত হয় সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া এলাকার রিক্সাচালক সুবোধ কর (৪৫)।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com