• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতির মারপ্যাঁচে ফের ইস্যু খালেদা জিয়া

প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৯:২১
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৯:২১

Capture 96

রাজনীতির মারপ্যাঁচে ফের ইস্যু খালেদা জিয়া

একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। ঠিক ওই বছরের শুরুতেই দুর্নীতির একটি মামলায় কারগারে পাঠানো হয় নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির প্রধান বেগম খালেদা জিয়াকে। প্রথম দিকে বিএনপির নেতৃত্বের ধারণা ছিল শিগগিরই জামিনে বেড়িয়ে আসবেন তিনি। কিন্তু তা আর হয়নি বরং বেগম জিয়ার শূন্যতা বিএনপিকে সাংগঠনিকভাবে অপ্রস্তুত করে দিয়েছিল। পাল্টে দিয়েছিল নির্বাচনপূর্ব আন্দোলনের গতিপথও। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে তারেক রহমান এলেও একাদশ নির্বাচনের আগে আন্দোলনের স্টিয়ারিং ছিল ভিন্ন ভিন্ন হাতে । ড. কামালকে সামনে এনে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি অংশ নেয়। ফলাফল দাঁড়ায় সাতটি আসনে। টানা তৃতীয় মেয়াদের জন্য ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এবারো নির্বাচনী বছরে পা রেখেছে রাজনীতি। বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে সরকারবিরোধী দলগুলোকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছে। ঠিক এমন সময়েই বারবার আলোচনায় আসছেন শর্তযুক্ত মুক্তিতে থাকা বেগম খালেদা জিয়া। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, নির্বাচনমুখী রাজনীতিতে বেগম জিয়াকে ঘিরে কি তাহলে ফের কোনো তৎপরতা চলছে?


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com