• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী শিক্ষার্থী নিহত

প্রকাশ: রবিবার, ২৭ মার্চ, ২০২২ ৯:০৭
আপডেট: রবিবার, ২৭ মার্চ, ২০২২ ৯:০৭

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী শিক্ষার্থী নিহত

প্রবাস ডেস্ক

কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টায় দেশটির রাজধানী দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনীর আজহারুল হক জয় (২১), চট্টগ্রামের ইসরান বিন ইসলাম (২২) ও সিলেটের আহমেদ সাফওয়ান (২১)। নিহত তিনজন সপরিবার কাতারে বসবাস করতেন।

জানা গেছে, চার শিক্ষার্থী শনিবার রাতে ঘুরতে বের হলে হাইওয়ে রোডে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। ইমার্জেন্সি লাইট জালিয়ে নষ্ট চাকা পরিবর্তন করার সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার এসে তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। বাকি দু’জনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তারা মারা যান।

নিহতদের লাশ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com