• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ ক্ষমতায় থাকলে দেশের অস্থিত্ব হুমকির মুখে পড়বে: আলাল

প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৫:৪৩
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৫:৪৩

9666325874 13

আ’লীগ ক্ষমতায় থাকলে দেশের অস্থিত্ব হুমকির মুখে পড়বে: আলাল

বিএনপির যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জনগণের মুখপাত্র হিসাবে বিএনপি মানুষের অধিকার আদায়ের দায়িত্ব পালন করছে। বিএনপি জনগণের মনের কথা বলে। আর আওয়ামীলীগ শান্তি সমাবেশের নামে বিএনপিকে গালাগালি করে। তাদের শান্তি সমাবেশ দেখলে ১৯৭১ সালে পাকিস্তানী ধূসর শান্তি কমিটির কথা মনে পড়ে যায়। ৭১ সালে শান্তি কমিটি শান্তির নামে মুক্তিযোদ্ধাদের হত্যা করত। ৭১ সালের শান্তি কমিটি আর এখনকার শান্তি সমাবেশের একই সূত্র গাঁথা। আওয়ামী লীগ আর কিছু দিন ক্ষমতায় থাকলে দেশের অস্থিত্ব হুমকির মুখে পড়বে।

শনিবার (১১ মার্চ) সুনামগ‌ঞ্জে বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ, সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মনববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ১৮ মার্চ শনিবার ১০ দফা দাবিতে সকল মহানগরে সমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়ে যুবদ‌লের সা‌বেক এই সভাপ‌তি ব‌লেন, ‘দ্রমূল্যের উর্ধ্বগতিতে মানুষ আজ অতিষ্ঠ। সাধারণ মানুষ এখন মুরগি কিনতে পারে না, মুরগির পা, হাড়গোড় কিনে নিয়ে যায়। মানুষ খেতে পারছে না, আর তারা জয় বাংলা কনসার্ট করে। কারণ জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। যখন দেশের সাধারণ মানুষ দ্রব্যমূল্য সহনীয় করতে, নিরপেক্ষ নির্বাচন দিতে, আওয়ামীলীগের ভোট চুরি, রিজার্ভ চুরির প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে আন্দোলন করছে। আর আওয়ামীলীগ জিয়া পরিবারের প্রতি বিষোদগার করতে ব্যস্ত। শেখ হাসিনা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেন। তা রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত। আওয়ামী লীগের সময় শেষ হয়ে গেছে। তাদের পতন সুনিশ্চিত।

সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com