• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হলিউডে থেকে বলিউডকে খোঁচা দিলেন প্রিয়াঙ্কা!

প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৫:৪৬
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৫:৪৬

96326

হলিউডে থেকে বলিউডকে খোঁচা দিলেন প্রিয়াঙ্কা!

ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই একচেটিয়া নায়কতন্ত্র। এখানে নায়কদেরই রমরমা। তার পাশে নায়িকারা এখনও সিনেমার অলংঙ্কার। তবে এই ধরনের ভাবনাকে ভাঙতে চেয়েছেন এবং কিছুটা ভেঙেওছেন বলিউডের প্রিয়াঙ্কা, কারিনা, বিদ্যা, দীপিকারা। তবে এখনও পারিশ্রমিকের ব্যাপারে নায়িকাদের থেকে অনেকটাই এগিয়ে থাকেন নায়করা। এই নিয়ে নায়িকাদের মধ্যে ক্ষোভও রয়েছে। তবে বলিউডে এমনটি হলেও, হলিউডে কিন্তু অন্যরকমই ঘটনার সাক্ষী হলেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই বললেন প্রিয়াঙ্কা।

এই মুহূর্তে হলিউড ছবি ‘সিটাডেলে’র প্রচারে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। সেই প্রচারের ফাঁকেই এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, ”হয়তো আমার কথা নিয়ে বিতর্ক শুরু হতে পারে। তবুও বলতে চাই গত ২২ বছর ধরে বিনোদনজগতে নানা ধরনের কাজ করে যাচ্ছি। কিন্তু সব সময়ই নায়কদের তুলনায় কম পারিশ্রমিক জুটেছে। তবে এই প্রথম সিটাডেলের নায়ক রিচার্ড ম্যাডেনের সমান পারিশ্রমিক পেয়েছি। যা কিনা সত্য়িই ভাল লাগার মতো ঘটনা।”

এক সময় মুম্বাইয়ের ‘দেশি গার্ল’ ছিলেন প্রিয়াঙ্কা। তবে এখন তাঁর বাস মার্কিন মুলুকে। হলিউডে প্রিয়াঙ্কার প্রথম সিরিজ ছিল ‘কোয়ান্টিকো’। তারপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। মাঝে মেয়ে মালতীকে নিয়ে কয়েকটাদিন ব্যস্ত ছিলেন। পরে আবার ‘সিটাডেল’-এর কাজে মন দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com