• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ সাজানো ও পাতানো যড়ষন্ত্রের নির্বাচনের পায়তারা করছে : শিরিন সুলতানা

প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৬:১৮
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৬:১৮

Nganj bnp pic 1

আ’লীগ সাজানো ও পাতানো যড়ষন্ত্রের নির্বাচনের পায়তারা করছে : শিরিন সুলতানা

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা বলেছেন, আওয়ামী নতুন করে ষড়যন্ত্র করছে। তারা আগামীতে সাজানো পাতানো যড়ষন্ত্রের নির্বাচনের পায়তারা করছে। আওয়ামী লীগ বাংলাদেশের সম্পদ বাইরে পাচার করে দিয়েছে। আওয়ামী লীগের কতিপয় নেতা এদেশের টাকা বিদেশে পাচার করে আমিরিকা, কানা, মালেশিয়া সিংগাপুরে বেগম পাড়া বানিয়েছে, আমরা তাদেরকে ছাড় দিবো না। আমরা ছাড় দিলেও সাধারণ জণগণ তাদের ছাড় দিবে না।
তিনি বলেন, বায়ূ দূষনের কারণে যতটা দূগন্ধ বেড় হয়েছে। তার চেয়ে বেশি দূষিত হয়েছে আওয়ামী লীগের দূর্নীতির কারণে। আমরা এই অবৈধ সরকারকে বলে দিতে চাই, যদি তোমরা বাচতে চাও, খালেদা জিয়ার কাছে ক্ষমা চাও, যদি খালেদা জিয়া ক্ষমা করে দেয়, তাহলে থাকলে থাকতেও পারো। নাহলে আফগানিস্তানের মতো প্লেনে উঠার সময়ও পাবে না।
শনিবার (১১ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন কালে প্রধান অতিথির বক্তব্যে শিরিন সুলতানা এ সবকথা বলেন। বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে এ কর্মসূচি পালিত হয়। ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ টিপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়ন, রহিমা শরিফ মায়া, বন্দর থানা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব রানা,
শিরিন সুলতানা বলেন, বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়ে বুকা বানিয়ে অবৈধ ভাবে ক্ষমতায় এসেছে। তারা জনগণের কথা ভবছে না। চাল-ডাল তেলসহ নিত্য প্রয়োজনিয় পূণ্যের দাম বাড়িয়েছে। তিনি বলেন, এই অবৈধ সরকার ৬০০ কর্মী গুম হয়েছে। ৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে না পারলে বিএনপির চেয়ারপার্সন থাকে কি করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com