• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পিরোজপুরে কলেজছাত্রী নিখোঁজের চার মাস পর পরিবারকে ‘চিরকুটে’ লাশের সন্ধান

প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৯:৩৫
আপডেট: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৯:৩৫

966325874 12

পিরোজপুরে কলেজছাত্রী নিখোঁজের চার মাস পর পরিবারকে ‘চিরকুটে’ লাশের সন্ধান

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নিখোঁজের চার মাস পর চিরকুটের সূত্র ধরে তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার সাতকাসেমিয়া গ্রামের একটি মাঠ থেকে বালু খুঁড়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয় বলে জানান পিরোজপুরের অতিরিক্তি পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান।

নিহত লামিয়া আক্তার (১৯) নাজিরপুর সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

লামিয়ার খালা সাবিনা খানম জানান, একই গ্রামের মিজান খানের ছেলে তরিকুল ইসলামের সঙ্গে কলেজছাত্রী লামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। পরে পরিবারের অমতে তারা বিয়ে করেন। কিন্তু তরিকুলের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। এ কারণে লামিয়া বাবার বাড়িতেই থাকতেন। সেখানে তরিকুল আসা-যাওয়া করতেন। এক পর্যায়ে তরিকুলের মোবাইলে আসা বিভিন্ন ম্যাসেজ নিয়ে দুজনের ঝগড়া হতো। গত বছরের ৭ নভেম্বর সন্ধ্যায় লামিয়ার সঙ্গে দেখা করতে আসেন তরিকুল এবং পরে চলে যান। ওই রাতেই লামিয়া নিখোঁজ হন। এ ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি এবং পরে গত বছরের ২২ ডিসেম্বর লামিয়ার মা রাজিয়া বেগম বাদী হয়ে নাজিরপুর থানায় তরিকুলসহ সাতজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। দীর্ঘ চার মাস পার হলেও লামিয়ার কোনো হদিস পাচ্ছিল না পুলিশ।


গতকাল রোববার রাতে কে বা কারা লামিয়াদের বাড়ির চালায় কিছু ছুঁড়ে মারেন। পরে পরিবারের সদস্যরা বাইরে এসে দরজার সামনে একটি চিরকুট পান। তাতে লেখা ‘সাতকাসেমিয়া এলাকার মোজাহার মোল্লার বাড়ির পশ্চিম পাশের বালুর মাঠে লামিয়ার লাশ লুকানো আছে।’ পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ূন কবির জানান, মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়, তরিকুলই লামিয়াকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে চলে যান। লাশটি অর্ধগলিত হওয়ার কারণে সেটি লামিয়ার কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com