• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ডিসিদের বাজার মনিটর করার নির্দেশ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ২:০৮
আপডেট: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ২:০৮

 

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কঠোরভাবে বাজার মনিটরিং করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (১৩ মার্চ) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, ‘রমজান মাসে বাজারে অস্বাভাবিক কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেখানে যেন আইন প্রয়োগ করা হয়। এটি প্রত্যেক জেলা প্রশাসকদের বলা আছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, আজকের বৈঠকে এটি আলোচ্যসূচিতে ছিল না। তবে রমজানে বাজারে অস্বাভাবিক পরিস্থিতি হলে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের আগেই নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
সূত্র:বাসস

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম