• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জে মেয়র আইভিকে অবরুদ্ধ করার চেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ১০:০৯
আপডেট: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ১০:০৯

9662569 3

না’গঞ্জে মেয়র আইভিকে অবরুদ্ধ করার চেষ্টা

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
৬ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভিকে অবরুদ্ধ করার চেষ্টা করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। তারা সিটি করপোরেশনের মূল ফটকের ভেতরে ও নাসিকের গাড়িগুলোয় ময়লা ছুঁড়ে প্রতিবাদও করেছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে নাসিকে প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরিচ্ছন্নতাকর্মীদের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন মেয়র আইভি। তবুও কার্যালয় থেকে বেরিয়ে এসে তিনি পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু প্রতিবাদকারীরা মেয়রের সামনেই হইচই শুরু করে।
এ ঘটনার আগে সকাল থেকে নিজেদের ৬ দফা দাবি আদায়ে নাসিকের সামনে অবস্থান নেয় পরিচ্ছন্নতাকর্মীরা। নানা শ্লোগানে সিটি করপোরেশন দখলের চেষ্টা করে তারা। এ সময় মেয়র আইভি নিজ কার্যালয়ের ছিলেন। দাবি আদায়ের লক্ষ্যে একদল পরিচ্ছন্নতাকর্মী নাসিকের বিভিন্ন গাড়িতে ময়লা-আবর্জনা ছোঁড়ে। কেউ কেউ ফটক থেকে ভেতর পর্যন্ত আবর্জনা ফেলে।
এ সময় তাদের বোঝাতে নিজ কার্যালয় থেকে বেরিয়ে আসেন মেয়র। পরিচ্ছন্নতাকর্মীদের শান্ত করতে তিনি বলেন, সবার বেতন ৩ মাস আগে থেকে বেড়ে আছে। তবে আমরা কারও টাকা দিতে পারি নাই, কারণ টাকা নাই। ৮ হাজার টাকা হয়েছে বেতন, বাসা ভাড়া বাবদ পাবে ৫ হাজার। আমার বিরুদ্ধে আন্দোলন করেন সমস্যা নাই, অবরুদ্ধ করেন, শ্লোগান দেন কিন্তু ময়লা ফেলার মতো দুঃসাহস কীভাবে দেখালেন?। এটি কোন ধরনের আচরণ?।
মেয়রের কথা শুনে এ সময় আন্দোলনকারীরা হইচই শুরু করেন। মানববন্ধন করায় নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির পক্ষে সিদ্ধিরগঞ্জের কয়েকজন কাউন্সিলর হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
পরিচ্ছন্নতাকর্মীদের পক্ষে শ্রমিক নেতা ও জেলার সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম বলেন, সুইজারল্যান্ডে যদি কোনো পরিচ্ছন্নতাকর্মী এক ঘণ্টা কাজ করে, তিন হাজার ডলার পায়। শুধু ঘণ্টা নয় সেখানে যখন কেউ নিয়োগ পায় তাদের নিয়োগপত্র দেওয়া হয় এবং সন্তানদের শিক্ষা ও পরিবারের সদস্যদের চিকিৎসার নিশ্চয়তা দেয়। কম টাকা দেয় এমন দেশ জাপান। কিন্তু সেখানেও এক ঘণ্টা কাজ করলে ১ হাজার ১৪৯ টাকা দেওয়া হয়। ইতালিতে দেওয়া হয় ৯০০ টাকা (বাংলাদেশি মুদ্রায়) ভারত ও মিশর সবচেয়ে কম টাকা দেয়। তাও সেটি প্রতি ঘণ্টায় ১০০।
সারা পৃথিবীতে পরিচ্ছন্নতাকর্মীদের সন্তানদের ভরণ-পোষণ ও আবাসন রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়। আপনাদের আশ্বাস দেওয়া হয় এপার্টমেন্ট হচ্ছে। আপনারা দেখছেন। আপনারা যখন সিটি করপোরেশনে ধর্মঘট করছিলেন মাননীয় মেয়র তখন দেশের বাইরে ছিলেন। তিনি বলেছিলেন দেশে এসে পরিচ্ছন্নতাকর্মীদের মজুরি বৃদ্ধি করবেন। তারা তাদের কথা রাখছেন না। কারণ, তারা মনে করে এই মানুষগুলোকে দাবিয়ে রাখা যাবে। আজ যখন আপনাদের দাবী নিয়ে প্রেসক্লাবের সামনে আমরা অবস্থান করছি সিদ্ধিরগঞ্জের কিছু কাউন্সিলর হুমকি ধমকি দিচ্ছে। আমরা আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।
পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন নাসিকের ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর লাল বলেন, এলাকায় অন্তত ১২৪০ জন পরিচ্ছন্নতাকর্মী রয়েছে। যাদের কোনো নিয়োগপত্র নেই। মাত্র দেড় থেকে ২ হাজার টাকা বেতন দিয়ে কি কারও পরিবার চলে?।
এ বিষয়ে জানতে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি বলেন, পরিকল্পিতভাবে একটি মহলের উসকানিতে তারা এরকম আজচন ও দু:সাহস দেখিয়েছে। তাদের বেতন বেড়েছে। আর্থিক সংকটের কারণে তা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। তাদের এ আচরনের পেছনে কারা কারা রয়েছেন তা আমি ভাল করেই জানি।
এর আগে ৬ দফা দাবি আদায়ে সোমবার (১৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন পরিচ্ছন্নতাকর্মীরা। নিজেদের দাবির পক্ষে বক্তব্য দিয়ে নিজেদের মানবেতর জীবনযাপনের কথা তুলে ধরেন তারা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ওয়ার্কার্স ইউনিয়ন।
ছয় দফার দাবিগুলো হলো, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কর্মরত সব পরিচ্ছন্নতাকর্মীর চাকরি স্থায়ীকরণ, কর্মীর ন্যূনতম দৈনিক হাজিরা ৬৫০ টাকা ও ট্রাক শ্রমিকদের ৭৫০ টাকা করা, প্রত্যেক শ্রমিকের বেতনের সমপরিমাণ ঈদ বা পূজার বোনাস প্রদান, প্রতি ওয়ার্ডে দুইজন করে ডোম নিয়োগ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময় যদি কোনো শ্রমিক দুর্ঘটনায় নিহত হন, তাকে লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে তাদের কাস্ট বা দাফনের জন্য আগের বরাদ্দ ৫ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা প্রদান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com