• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আব্বাস দম্পতির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ২:২৩
আপডেট: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ২:২৩

 

২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ চার্জশিট গ্রহণ করেন।

এদিন আব্বাস দম্পতি আদালতে হাজিরা দেন। তাদের উপস্থিতিতে আদালত এ মামলার চার্জশিট গ্রহণ করেন। এরপর মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৬ বদলির আদেশ দেন।

২০১৯ সালের ৭ জুলাই রাজধানীর শাহজাহানপুর (ডিএমপি) থানায় দুদকের সাবেক সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. সালাহউদ্দিন মামলাটি দায়ের করেন। মামলায় ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকার সম্পদ অভিযোগে আনা হয়েছিল। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহা. নুরুল হুদা আদালতে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম