• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সাথে নেই : যুবদল সভাপতি

প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ১০:৫৬
আপডেট: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ১০:৫৬

966625875 1

বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সাথে নেই : যুবদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, ‘বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সাথে নেই। তারা এখন সমাবেশের জন্য রোহিঙ্গা ভাড়া করে নিয়ে আসে। সরকার সব খাত ধ্বংস করে দেশকে ভঙ্গুর করে দিয়েছে। রাস্তায় নেমে আসা ছাড়া এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে না। এই সরকারের অধীনে নির্বাচনের যাওয়ার কথা যদি কেউ চিন্তাও করে, সেটা হবে সবচেয়ে বড় ভুল।’

আজ বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, বিরোধী দলের নেতাকর্মীরা কথা বললেই নির্যাতন-নিপীড়ন করা হয়। গুম করা হয়, খুন করা হয়। মামলা দেয়া হয়, জেলে নির্যাতন করা হয়, জনগণকে গুলি করা হয়, জনগণকে হত্যা করা হয়।

তিনি বলেন, জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতাকর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন ঘটবে। সেদিন এই জুলুমের বিচার হবে।

এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হ‌য়ে রাস্তায় নামার আহ্বানও জানান যুবদল সভাপতি।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল, প্রচার সম্পাদক করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com