• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পায়ের আওয়াজ যত দীপ্ত হবে কঠিন হবে ততো জোরে কিন্তু ধাক্কা দেয়া হবে: আলাল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ২:২৯
আপডেট: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ২:২৯

9605 6

পায়ের আওয়াজ যত দীপ্ত হবে কঠিন হবে ততো জোরে কিন্তু ধাক্কা দেয়া হবে: আলাল

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ব‌লে‌ছেন, ‘পা‌য়ের আওয়াজ শুনা যাচ্ছে এই পায়ের আওয়াজ যত কাছে আসবে, পায়ের আওয়াজ যত দীপ্ত হবে কঠিন হবে ততো জোরে কিন্তু ধাক্কা দেয়া হবে। সেই ধাক্কায় এই সরকার পড়ে যাবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেজন্য প্রতিজ্ঞা এবং শপথ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

বৃহস্পতিবার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মৎস্যজীবী দলের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘বাংলাদেশের অবস্থা আজ যেখানে এসে এনে দাঁড় করিয়েছে এই সরকার তাতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই দেশ টিকে থাকবে কিনা এই নিয়ে মানুষের মনে এক উদ্বেগ সৃষ্টি হয়েছে। যেখানে যাবেন সেখানেই দেখবেন রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ। মাঠে নেমে দেখি আওয়ামী লীগ নাই সেখানে আছে হামলা লীগ, পুলিশের এক অংশের লীগ, র‍্যাবের এক অংশের লীগ এবং পেটোয়াবাহিনীর লোকজন।’

তি‌নি ব‌লেন, বাজারে যাবেন বাজারে কোনো কিছু কিনে খাওয়ার উপায় নাই। গতকালকে আমি বলেছিলাম হয়তো বাজারে দেখা যাবে বাজার সামনে সাইনবোর্ড ঝুলানো আছে ব্রয়লার মুরগি কিস্তিতে কেনার ব্যবস্থা করা হয়। আর আগামী কিছুদিন পরে হোমিওপ্যাথির ওষুধের সিসি তে করে গরুর মাংস বিক্রি করা হবে, জিনিসপত্রের দাম এতটা বেড়েছে। পরীক্ষা দিচ্ছে প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা তাদের ফলাফল নিয়ে পর্যন্ত গোটা জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে তাদের স্কুলে বা কলেজে জানুয়ারি মাস থেকে বেতন ধার্য করে নেয়া হবে। কিন্তু ঢাকাসহ দেশের বহু জায়গায় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছেন তাদের থেকে গতবছরের টাকাসহ বর্তমান বছরের টাকা আদায় করা হচ্ছে। দেখার যেনো কেউ নেই।

যুবদ‌লের সা‌বেক এই সভাপ‌তি ব‌লেন, এই ঢাকা শহরে নাকি শতকরা ৮৪ ভাগ ভবন দাঁড়িয়ে আছে ঝুকির মধ্যে। যেকোনো সময় একটা ছোট ভূমিকম্প হলেও ঢাকা শহর একটা ধ্বংসস্তূপে পরিণত হবে। কোন দিকে সরকারের কোন নজর নাই। মনে হচ্ছে এই দেশের কোনো অভিভাবক নাই, ঢাকা শহরেরও কোনো অভিভাবক নাই। মানুষ আল্লাহর ওয়াস্তে বেঁচে আছে। আল্লাহর ওয়াস্তে বেঁচে থাকার অনেক মানুষ আছে। কণ্ঠস্বর হিসেবে যারা থাকেন তাদের মুক্তির দাবিতে আমাদের আজকের এই প্রতিবাদী মানববন্ধন।

তি‌নি ব‌লেন, আমি শুধু একটা কথা বলতে চাই পায়ের আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। সমুদ্রের কাছে গেলে যেভাবে গর্জনের শব্দ ধীরে ধীরে স্পষ্ট হয়, আরো বেশি করে এসে আঘাত করে। সেই শব্দ কিন্তু পাওয়া যাচ্ছে, শাসক দল শুনতে পাচ্ছেন না। কিন্তু এই পায়ের আওয়াজ যত কাছে আসবে, পায়ের আওয়াজ যত দীপ্ত হবে কঠিন হবে ততো জোরে কিন্তু ধাক্কা দেয়া হবে। সেই ধাক্কায় এই সরকার পড়ে যাবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেজন্য প্রতিজ্ঞা এবং শপথ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহাতাব, বিএনপি’র কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com