• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ২:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ২:৩৪

96001

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচিত তিন সাঁওতাল হত্যা মামলার নারাজি শুনানি বুধবার গোবিন্দগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে তিনবার শুনানি স্থগিত করেছিল আদালত। শুনানি শেষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, আদালত আদেশের তারিখ পরে ঘোষণা করবেন।

এদিকে আলোচিত তিন সাওতাল হত্যার বিচার, বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও সাঁওতালদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাঁওতাল-বাঙালি যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি বুধবার (১৫ মার্চ) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপি গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল কোর্ট সংলগ্ন উপজেলার সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডাঃ ফিলিমন বাস্পের সভাপতিত্তে মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, সাঁওতাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা অবাধে চলাফেরা করার কারণে সাঁওতালরা আতঙ্কে দিন কাটাচ্ছে। ৭ বছর পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়নি, অভিযোগপত্রে মামলার মূল ১১ আসামিকে বাদ দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অ্যাডভোকেট ফারুক কবির, সাহেবগঞ্জ বাগদাফামর্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, কোষাধ্যক্ষ প্রিসিলা মুরমু ও মামলার বাদী থমাস হেমব্রম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর সুগার মিল কর্তৃপক্ষ পুলিশকে সঙ্গে নিয়ে সাহেবগঞ্জ বাগদাফার্ম ইকখু খামারে আখ কাটতে গেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাঁওতালরা তাদের পৈতৃক সম্পত্তি দাবি করে প্রতিরোধ করে, এবং পুলিশ তাদের উপর গুলি চালায়, শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি এবং রমেশ টুডু নামে তিনজন সাঁওতাল নিহত হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com