মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি ঃ ম্যানেজিং কমিটি’র ফরম যাচাই নিয়ে বাক-বিতন্ডার জের ধরে কর্তব্যরতাবস্থায় উপজেলার কাতলামারী দাখিল মাদ্রাসা মোফাজ্জল হককে পিটিয়ে আহত করার প্রতিবাদ,মামলা গ্রহন ও জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষকরা।
বৃহষ্পতিবার (১৬ মার্চ) বিকেলে ভালুকা শিক্ষক সমাজ’র ব্যানারে ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।
এ সময় মানববন্ধনে স্বাধিনতা শিক্ষক পরিষদ ভালুকা উপজেলা শাখার সাধারন সম্পাদক ও এ্যপোলো ইন্সস্টিটিউট অব কম্পিউটার’র অধ্যক্ষ এআরএম শামছুর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ভালুকা সরকারী কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম সুবিনের পরিচালনায় বক্তব্য রাখেন স্বাধিনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাও.নাজমুল হক,সাধারন সম্পাদক মাও. মেজবাহ উদ্দিন,মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা হবিরবাড়ী সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মানিক,ভাটগাঁও ডাঃ আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, বহুলী দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা রমজান আলী, উমর ফারুক প্রমূখ।

বক্তাগন বলেন,ন্যক্কারজনক এ ঘটনায় শিক্ষক সমাজ ক্ষুব্ধ। অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে মামলা গ্রহন এবং দ্রুত গ্রেফতার করা না হলে কর্ম বিরতি সহ আরো কঠোর কর্মসুচী ঘোষনা করা হবে। এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্ঠি আকর্ষন করা হয়।
উল্লেখ্য,সম্প্রতি ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি’র নির্বাচনে মনোনয়ন ফরম যাচাই নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে সুপারকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। তছনছ করা হয় প্রয়োজনীয় নথিপত্র। মাদ্রাসার অপর শিক্ষকগন সুপারকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনায় মাদ্রাসা সুপার মোফাজ্জল হক বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। শিক্ষক নেতৃবৃন্দের অভিযোগ এ ঘটনায় এখনও পর্যন্ত মামলা রুজু্ এবং কোন আসামী গ্রেফতার হয়নি।












