• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

দর্শকপ্রিয় নায়িকা মাহির শোরুম ভাঙচুর ও দখলের অভিযোগ

প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৩:২১
আপডেট: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৩:২১

96632587 13

দর্শকপ্রিয় নায়িকা মাহির শোরুম ভাঙচুর ও দখলের অভিযোগ

ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের গাড়ির শোরুম দখল করার অভিযোগ উঠেছে। আজ (১৭ মার্চ) ভোর রাতে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে, স্ট্যাটাস ও ভিডিও শেয়ারের মাধ্যমে বিষয়টি জানান মাহি।

মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন। গত ৫ মার্চ তারা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখান থেকে কয়েকটি ছবিও শেয়ার করেন।

9660235

গাজীপুরের পুলিশ কমিশনার মোল্লা নজরুলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন মাহি। তিনি এর ক্যাপশনে লেখেন, ‘গাজিপুরের পুলিশ কমিশনার মোল্লা নজরুল দেড় কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শোরুম দখল করে দিচ্ছে ইসমাইল ওরফে লাদেনকে। দেশে এসেই প্রেস কনফারেন্স করবো ইনশাআল্লাহ।’

শুক্রবার (১৭ মার্চ )সকাল সাতটায় চারটি ভিডিও পোস্ট করেছেন মাহিয়া মাহি। সেখানে শোরুম ভাঙচুরের আলামত দেখা গেছে। এর একঘন্টা পর শোরুম ভাঙচুরের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। এর ক্যাপশনে লেখেন, ‘ইনশাআল্লাহ আগামী শনিবার বিকাল ৫ টায় গাজীপুরের পুলিশ কমিশনারের বিতর্কিত ভূমিকা সম্পর্কে প্রেস কনফারেন্স করবো। আমার সমস্ত পরিচিত এবং এখনো পরিচয় হয়নি এমন সব সাংবাদিক ভাই বোনদের উক্ত প্রেস কনফারেন্সে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি।’

এবারই প্রথম নয়, এর আগেও ওমরাহ করেছেন এ অভিনেত্রী। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিয়ের কিছুদিন পরই ওমরাহ করেন মাহি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com