• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

সুপ্রিম কোর্ট ইস্যুতে আইনজীবী ফোরামের কর্মসূচি ঘোষণা

প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৩:২৯
আপডেট: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৩:২৯

 

সুপ্রিম কোর্টে আইনজীবীদের পুলিশের মারপিট, মিথ্যা মামলা ও পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যম কর্মীদেরকে লাঠিপেটার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

শুক্রবার (১৭ মার্চ) বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

কর্মসূচি হলো : ১৯ মার্চ রোববার দেশের সকল জেলা আইনজীবী সমিতিতে প্রতিবাদ সমাবেশ।

১৯ মার্চ রোববার দুপুর ১২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থীরা ওই বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

২০ মার্চ সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি সফল করার জন্য সারাদেশের সকল বিজ্ঞ আইনজীবীর প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম