ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপরি খাতুন। সম্প্রতি তার ওপর বর্বর নির্যাতন চালান বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ।
ছাত্রলীগ নেত্রীদের করা অমানবিক নির্যাতনের শিকার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী ফুলপরি খাতুনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। শুক্রবার, মার্চ ১৭, ২০২৩, সকাল ১০ টায় পাবনার শিবপুরে ফুলপরির গ্রামের বাড়িতে দেখা করতে যান বিএনপি চেয়ারপার্সন এর বিশেষ সহকারি এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
নির্যাতন কারীদের বিরুদ্ধে সাহসিকতার সাথে প্রতিবাদ করায় শিমুল বিশ্বাস বলেন, ফুলপরি খাতুন বর্তমান আওয়ামী যুগে “প্রতিবাদের প্রতিক”। তিনি পরিবারকে দলের পক্ষ থেকে সহমর্মিতা জানান।
সে সময় তারা সাথে আরও উপস্থিত ছিলেন পাবনা যুবদল সভাপতি হিমেল রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র নেতা বরিউল ইসলাম রবিসহ স্হানীয় নেতৃবৃন্দ।












