• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের সীমাহিন দুর্নীতির কারণে দেশ আজ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে : মেজর (অব.) হাফিজ

প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ১০:১১
আপডেট: শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ১০:১১

96663225874

সরকারের সীমাহিন দুর্নীতির কারণে দেশ আজ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে : মেজর (অব.) হাফিজ

প্রেস বিজ্ঞপ্তি
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, “ক্ষমতাসীন বাকশালী সরকারের সীমাহিন দুর্নীতির কারণে দেশ আজ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনদুর্ভোগ নিয়ে এই সরকারের কোন মাথাব্যাথা নেই। তারা জানে জনগণের ভোটে কোনদিন ক্ষমতায় যেতে পারবে না। তাই জনগণের উপর প্রতিশোধ নিতেই সরকার দফায় দফায় বিদ্যুতের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে।

দেশ পরিচালনায় সরকারের সীমাহিন ব্যর্থতা ও দুর্নীতি-লুটপাটের কারণে নিত্যপণ্যের উর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এই আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেয়া যায়না। কারণ তারা ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলী দিচ্ছে। ফের জোর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে জাতীয় নির্বাচনে বিএনপি যাবে না। দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে যেকোন ধরনের পাতানো নির্বাচন রুখে দেয়া হবে।”

তিনি বলেন, “দিন দিন দেশের রিজার্ভ কমছে। সরকারের মন্ত্রী এমপিরা বিদেশে টাকার পাহাড় গড়ছে। ফলে দেশের অর্থনীতি দিন দিন খারাপের দিকে ধাবিত হচ্ছে। এই দেশ আওয়ামী লীগের একার নয়। সাকেব প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আওয়ামী লীগ সেই গনতন্ত্রকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চলছে। বিএনপি ঘোষিত ১০ দফা দাবী মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনের ইশতেহার। ১০ দফা দাবীতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। দাবী মেনে নেয়া ছাড়া সরকারের আর কোন পথ নেই।”

তিনি শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর রেজিষ্টারী মাঠে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

96632587 16

সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সিলেট মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও বিএনপি অঙ্গ-সহযোগি সংগঠনের সকল স্তরের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রমূখ।

সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুবদলের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল, কেন্দ্রীয় সহ-সভাপতি দীপু সরকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, মহানগর মহিলা দলের সভাতি এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফছর খান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দিনার আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যৌতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম প্রমূখ।

966625874 13

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, সৈয়দ মিসবাহ উদ্দিন, নজিবুর রহমান নজিব, সালেহ আহমদ খসরু, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আশিক উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব কাদির শাহী, মুকুল আহমদ মুর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, শামীম মজুমদার, মতিউল বারী চৌধুরী খোর্শেদ, আমির হোসেন, বাবু নিহার রন্জন দে, মাহবুব চৌধুরী, মহানগর বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, যুবদলের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে থেকে মিজানুর রহমান মিঠু, লুৎফুর রহমান মোহন, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, সৈয়দ রহিম আলী রাসু, রফিকুল ইসলাম রফিক ও নাজিম উদ্দিন প্রমূখ।

সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন বলেন, এই সরকারের বিদায় ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির যুগপৎ আন্দোলন কর্মসূচি চলছে, চলবে। চলমান আন্দোলনকে বেগবান করতে মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com