• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খুলনায় যুবদল নেতার অসুস্থ স্ত্রীর চিকিৎসার্থে আর্থিক সহায়তা দিলেন বকুল

প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ১০:২৫
আপডেট: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ১০:২৫

96632560 6

খুলনায় যুবদল নেতার অসুস্থ স্ত্রীর চিকিৎসার্থে আর্থিক সহায়তা দিলেন বকুল

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল খুলনা মহানগর যুবদলের আওতাধীন খালিশপুর থানার অন্তর্গত ১১নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ মাসুদ হোসেনের স্ত্রীর চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। সোমবার, মার্চ ২০, ২০২৩, বিকেলে, খুলনা মহানগর এবং খালিশপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাসুদ হোসেনের বাড়িতে গিয়ে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের প্রেরিত নগদ আর্থিক সহায়তা তার হাতে পৌছে দেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানা তথা খুলনা বিএনপির নেতাকর্মীদের যেকোন বিপদে আপদে কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল সবসময় তাদের পাশে দাড়িয়েছেন। বর্তমানের ন্যায় ভবিষ্যতেও খুলনা বিএনপির নেতাকর্মীদের অভিভাবক হিসেবে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল তার সামর্থ্য দিয়ে নেতাকর্মীদের পাশে থাকবেন এ প্রত্যয় তারা ব্যক্ত করেন। নেতৃবৃন্দ মাসুদের স্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন। উল্লেখ্য যে, যুবনেতা মাসুদের স্ত্রী দূরারোগ্য ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সম্প্রতি তার চিকিৎসার জন্য অপারেশন করা হয়েছে।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, শেখ সাদী আহবায়ক কমিটির সদস্যঃ শেখ শাহিনুল ইসলাম পাখি, জাহিদুল হোসেন, ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খোদাবক্স কোরাইশি কালু, মোঃ জাহাঙ্গীর হোসেন, সরেয়ার হোসেন, হায়দার তরফদার, খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, খুলনা মহানগর যুবদলের অন্যতম সহ সাধারণ সম্পাদক ময়নুদ্দীন নয়ন, আরিফুর রহমান আরিফ, শুকুর গাজী, মিজানুর রহমান, আজিজ, সুমন, বাচ্চু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com