• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু ও অবাধ হতে পারে না : বিএনপি

প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ২:২১
আপডেট: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ২:২১

bnp 9

আ’লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু ও অবাধ হতে পারে না : বিএনপি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ‘হামলা, ভাঙচুর, গ্রেপ্তার, মিথ্যা মামলা ও ভোট ডাকাতির’ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির নেতারা বলেন, আওয়ামী লীগ পুলিশকে বেআইনিভাবে ব্যবহার করে সুপ্রিম কোর্টের পবিত্রতা ক্ষুণ্ন করেছে। আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ক্ষমতাসীনদের এই আচরণ প্রমাণ করেছে, অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু ও অবাধ হতে পারে না।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে সোমবার এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বৈঠকে গত রোববার মাদারীপুরের শিবচরে বাস দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়। বাসের ফিটনেস সার্টিফিকেট না থাকা এবং রুট পারমিট বাতিলের পরেও মহাসড়কে যাত্রী পরিবহন করার ফলে ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।

বিএনপি নেতারা বলেন, এই দুর্ঘটনার জন্য সরকারের সড়ক বিভাগ সম্পূর্ণ দায়ী। এই মর্মান্তিক দুর্ঘটনার সকল দায় নিয়ে সেতুমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।

হজের প্যাকেজ ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদের নাগালের বাইরে বলে ক্ষোভ প্রকাশ করে বৈঠকে বলা হয়, ভারত ও পাকিস্তানে এই অর্থের পরিমাণ বাংলাদেশের মাত্র অর্ধেক।

রোববার রাতে ঢাকার বনানী ক্লাব থেকে সিরাজদিখান উপজেলা বিএনপির আহ্বায়ক মোমেন আলীসহ ৫১ জনকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পরে আদালতে দুই দিন রিমান্ড মঞ্জুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৈঠকে বলা হয়, এই অনির্বাচিত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনকে দমন করার জন্য এই ধরনের হীন কৌশলের আশ্রয় গ্রহণ করছে। অবিলম্বে আটকদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় বৈঠকে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com