• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন পালন করলেন একসঙ্গে শাকিব-বুবলী

প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ২:১৭
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ২:১৭

960025 2

ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন পালন করলেন একসঙ্গে শাকিব-বুবলী

ঢালিউড সুপারস্টার শাকিব খান। বর্তমানে অস্ট্রেলিয়ান এক নারীকে ধর্ষণের অভিযোগে আলোচনায় আছেন তিনি। এর মাঝেই ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন পালন করলেন। ছেলের তৃতীয়তম জন্মদিন পালনে তাকে দেখা গেল স্ত্রী শবনম বুবলীর সঙ্গেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন বুবলী। সেগুলো দুই তারকার ভক্তদের মনে ধরেছে।

বুবলী আজ (২২ মার্চ) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের জন্মদিনের মোট ১৭টি ছবি শেয়ার করেন। সেখানে শাকিব-বুবলীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ছবিতে শাকিব-বুবলী ছেলে বীরকে নিয়ে বেশ হাস্যোজ্জ্বল ও আনন্দিত ক্যামেরা বন্ধী হন।

ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী বুবলী তার ক্যাপশনে লেখেন, ‘পরিবারের আনন্দঘন মূহুর্ত।’ এরপর ভালোবাসার ইমোজি দিয়ে সবার প্রতি ভালোবাসা জানান তিনি। তাদের এমন আনন্দঘন মুহুর্ত দেখে ভক্তরাও বেশ উচ্ছ্বাসিত হন। মন্তব্য বক্সে জানাতে থাকেন ভালোবাসা ও শুভেচ্ছা।

966320 2

গেল কয়েক মাস ধরেই শাকিব-বুবলীর সম্পর্ক ভালো যাচ্ছে না বলে গুঞ্জন আছে। দুজনের মুখ দেখাদেখিও বন্ধ বলে জানা যায়। এমনকি ‘লিডার’ সিনেমার শুটিংয়েও দুজন কারো সঙ্গে কথা বলেননি। রোমান্টিক গানের দৃশ্যে নাচলেও ছিল তাদের মানসিক দূরত্ব।

তবে ছেলে বীরের জন্মদিন যেন সেই গুঞ্জনকে উড়িয়ে দিল। সন্তানের জন্য শাকিব খান ঠিকই ছুটে গেছেন বুবলীর পাশে দাঁড়িয়ে কেক কাটতে। সেই আয়োজনের ছবি দেখে অনেকে দাবি করছেন, শাকিব-বুবলী এখন বেশ ভালো সম্পর্কের মধ্যে আছেন।

এর আগে ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেন শাকিব। ছেলেকে কোলে বসানো ছবি পোস্ট করে শাকিব লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা’।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com