• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেটের কুশিয়ারা নদীতে এবার ধরা পড়ল ১০০ কেজির বাঘাইড়

প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ৪:০৬
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ৪:০৬

 

সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারে বিক্রির জন্য আনা হয় ১০০ কেজির বাঘাইড়। বুধবার (২২ মার্চ) সকাল ১০ টায় কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে। প্রতি কেজির মূল্য ১৫০০-২০০০ টাকা।

সিলেটের কুশিয়ারা নদীতে এক জেলের জালে ১০০ কেজির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। যা নগরীর বন্দরবাজারের লালবাজারে বিক্রির জন্য আনা হয়।

মঙ্গলবার (২১ মার্চ) মাছটি কুশিয়ারা নদীতে ধরা পড়ে বলে জানান মাছ বিক্রেতা আনোয়ার হোসেন।

আনোয়ার জানান, বুধবার সকাল ১০টায় মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হচ্ছে। কারণ এতো বড় মাছ কেউ পুরোটা কিনবে না। প্রতি কেজির মূল্য ১৫০০-২০০০ টাকা।

তবে জেলেদের কাছ থেকে কত টাকায় মাছটি কিনেছেন তা জানাতে চায়নি এই মাছ বিক্রেতা।

বাজারে বড় আকারের বাঘাইড় মাছ আনার খবর শুনে অনেক মানুষ এসে দেখেছেন; অনেকে মোবাইল ফোনে ছবি তুলছেন। কেউ-কেউ মাছটি হাত দিয়ে ছুঁয়েও দেখছেন।

এর আগে ১৪ মার্চ কুশিয়ারা নদীতে জকিগঞ্জ এলাকায় জেলের জালে ১৫০ কেজির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছিল। সেটিও এই মাছ ব্যবসায়ী কেটে বিক্রি করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম