• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কঙ্গনা রানাউতের কাছে ক্ষতিপূরণ চাইছে ডিস্ট্রিবিউটর

প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ৪:৩৮
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ৪:৩৮

96662358 5

কঙ্গনা রানাউতের কাছে ক্ষতিপূরণ চাইছে ডিস্ট্রিবিউটর

বলিউডের ঠোঁটকাটা হিসেবে আলাদা পরিচিত আছে কঙ্গনা রানাউতের। কাউকে ছেড়ে কথা বলেন না তিনি। যখন তখন সামাজিক মাধ্যমে যাকে তাকে খোঁচা দেন। এবার নিজেই জ্বলছেন যন্ত্রণায়। ছবি ব্যবসায়িকভাবে লাভের মুখ না দেখায় ক্ষতিপূরণ দাবি করা হলো কঙ্গনার কাছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

২০২১ সালে জয়ললিতার উপর জীবনীচিত্র নির্মাণ করেন কঙ্গনা রানাউত। জয়ললিতার ভূমিকায় দেখা গিয়েছিল কঙ্গনাকে। তামিল ও হিন্দি, দুই ভাষাতেই মুক্তি পায় এই ছবি। যদিও হিন্দির চেয়ে বেশি জনপ্রিয় হয় তামিল সংস্করণ। তবু আশানুরূপ ফল করতে পারেনি এই ছবি।

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘থালাইভি’। এবার এই ছবির ব্যর্থতা যেন তাড়া করে বেড়াচ্ছে কঙ্গনাকে। অভিনেত্রীর কাছে ক্ষতিপূরণের দাবি ছবির ডিস্ট্রিবিউটারদের। টাকার অঙ্কটা নেহাত কম নয়।

ছবিটিতে অভিনয় করতে গিয়ে নিজেকে পুরোদস্তুর জয়ললিতার রূপে উপস্থাপন করেছিলে কঙ্গনা। কিন্তু তাতেও দর্শক টানতে ব্যর্থ হন। ছবিটি ডিস্ট্রিবিউশনের দায়িত্ব ছিল ‘জি’র ওপর। তাই ছবির ব্যর্থতায় ছবির প্রযোজকের কাছে টাকা ফেরত চায় তারা। প্রায় ৬ কোটি টাকা। তবে প্রযোজক কিংবা কঙ্গনা এ প্রসঙ্গে এখনও সাড়া দেননি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com