• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুর সদর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে

প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ৫:৫১
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ৫:৫১

shariatpur pic

শরীয়তপুর সদর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি ॥ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভার্চুয়ালী সারা বাংলাদেশের ৩য় ও ৪র্থ পর্যায়ের ২৯ হাজার ৫৭৯টি ঘরের জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর কাজের উদ্বোধন করেন। পরে শরীয়তপুর সদর উপজেলার মডেল মসজিদে -১ আসনের সংসদ সদস্য আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু ও জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান শরীয়তপুর জেলার ৪০টি ভূমিহীন পরিবার গুলোর মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। এ নিয়ে শরীয়তপুর সদর উপজেলায় মোট ৩০২টি ঘর প্রদান করা হয়।একই সাথে সদর উপজেলাকে ভুমহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, শরীয়তপুর পৌর মেয়র পারভেজ রহমান জন,জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সদর উপজেলা ভাইসচেয়ারম্যন সাবিনা ইয়াসমীন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও সরকারী কর্মকর্তাগন ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com