• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

চট্টগ্রামে হরতালে পুলিশের বাধা, প্রতিহত করতে ছাত্রলীগের মিছিল

প্রকাশ: সোমবার, ২৮ মার্চ, ২০২২ ১:০৪
আপডেট: সোমবার, ২৮ মার্চ, ২০২২ ১:০৪

9365 8
 

স্টাফ করেসপন্ডেন্ট
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতালের সময় চট্টগ্রামে নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়েছে। একপর্যায়ে তা ধস্তাধস্তির পর্যায়ে চলে যায়।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের নিউমার্কেট মোড় এলাকায় হরতালের পিকেটিং করার সময় বাধা দিলে এই ঘটনা ঘটে।

হরতালে সকাল থেকে নিউমার্কেট মোড়, স্টেশন রোডসহ বিভিন্ন স্থানে অবস্থান নেন বাম গণতান্ত্রিক জোটের নেতা–কর্মীরা। তাঁরা এ সময় যান চলাচল বন্ধ করতে পিকেটিং শুরু করেন। নিউমার্কেট এলাকায় পিকেটিং করার সময় পুলিশ বাধা দেয়। এরপর নেতা–কর্মীদের সঙ্গে প্রথমে পুলিশের কথা–কাটাকাটি ও বাদানুবাদ হয়, পরে তা ধস্তাধস্তির পর্যায়ে চলে যায়।

তবে এ এলাকা ছাড়া নগরী বা জেলার কোথাও হরতাল আহবানকারীদের দেখা যায়নি। সকাল থেকে গণপরিবহন চলাচল ছিল স্বাভাবিক। হরতালে সমর্থনে কাউকে দেখা না গেলেও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকালে হরতালের সমর্থনে নগরের নিউ মার্কেট এলাকা থেকে মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন বাম গণতান্ত্রিক জোটের নেতা কর্মীরা। পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় অপরদিকে লাঠিসোটা নিয়ে হরতালবিরোধী মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদ হোসেন বলেন, ‘তাঁরা রাস্তায় বসতে চাইলে আমরা সরে যেতে বলি। এরপর সেখান থেকে উঠে যান তাঁরা। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সবকিছু চলছে। তাঁরা মিছিল সমাবেশ করেছেন।’

বাম গণতান্ত্রিক জোটের নেতা–কর্মীরা সকাল থেকে নিউমার্কেট ও স্টেশন রোড এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেন। নিউমার্কেট মোড়ে তাঁরা পথসভাও করেছেন। এতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, মো. জাহাঙ্গীরসহ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে হরতাল প্রতিহত করার জন্য বেলা ১১টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা–কর্মী নিউমার্কেটের একপাশে লাঠিহাতে অবস্থান নেন। হরতালে নগরীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম