• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলার চরফ্যাশনে বিদ্যূৎপৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ৭:৫২
আপডেট: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ৭:৫২

966587

ভোলার চরফ্যাশনে বিদ্যূৎপৃষ্টে যুবকের মৃত্যু

ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশনে বিদ্যূৎপৃষ্টে মো. রুবেল মোল্লা (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩মার্চ) বিকালে চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে নিজ বাড়ির বসত ঘরে টিভির সাথে ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মোল্লা উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে ও চরফ্যাশন বাজারের মৎস্য ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন বাজার থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষে টিভির সাথে ডিস লাইনের ফ্লাগের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যূতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন বলেন, খবর শুনেছি। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com