• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাসীদের দেশের উন্নয়নে কাজ করার আহ্বান ভিপি নুরের

প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ১২:০১
আপডেট: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ১২:০১

966625874 18

প্রবাসীদের দেশের উন্নয়নে কাজ করার আহ্বান ভিপি নুরের

প্রবাসী বাংলাদেশিদের দলমত, ভেদাভেদের ঊর্ধ্বে থেকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

আজ শুক্রবার কাতারের সানাইয়ায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কাতার শাখার ইফতার মাহফিল ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের প্রতি এ আহ্বান জানান তিনি।

নুরুল হক নুর বলেন, দেশে বর্তমানে এক ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক সংকট চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে চরম দুর্ভোগ বিরাজ করছে। মানুষের খেয়ে-পরে বেঁচে থাকাই এখন কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ভিন্নমতের রাজনীতির কারণে মানুষের ওপর হামলা, মামলা, গুম, খুন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এভাবে দেশ চলতে পারে না। দেশের মানুষ পরিবর্তন চায়।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীদের ঐকমত্যের ভিত্তিতে শফিকুল ইসলাম শফিককে সভাপতি এবং আলী আহমদকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কাতার শাখার আংশিক কমিটি ঘোষণা করেন নুরুল হক নুর। নুর প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা।

অন্যদিকে শফিকুল ইসলাম বাংলাদেশের কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও আলী আহমদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সন্তান।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com