• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সশস্ত্র হামলায় নিহত ১৯

প্রকাশ: সোমবার, ২৮ মার্চ, ২০২২ ২:৪৭
আপডেট: সোমবার, ২৮ মার্চ, ২০২২ ২:৪৭

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সশস্ত্র হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সশস্ত্র হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। রবিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে ওই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর বিবিসর।

অঞ্চলটির লাস টিনাজাস সম্প্রদায় অবৈধভাবে একটি মোরগ লড়াইয়ের আয়োজন করেছিল। সে সময় সেখানে এসে গুলি চালায় একদল বন্দুকধারী।

তবে কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়। যদিও ওই অঞ্চলে বিভিন্ন অপরাধী গোষ্ঠীগুলো প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর একে অপরের ওপর রক্তাক্ত হামলা যেন সেখানে সাধারণ ঘটনা হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে এসব ঘটনার পরিমাণ অনেক বেড়ে গেছে।

গত কয়েক মাসে মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শেষকৃত্য অনুষ্ঠান, বার এবং ক্লাবগুলো বন্দুকধারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মূলত নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থেকেই তারা এ ধরনের হামলা চালিয়ে আসছে।

এদিকে, ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, লাস টিনাজাসে নিহতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং তিনজন নারী। তারা সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে বিভিন্ন গাড়িতে করে দ্রুত পালিয়ে গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com