• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

মিসেস কোহলি’ বলায় রেগে গেলেন আনুশকা!

প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ৭:০০
আপডেট: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ৭:০০

 

ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মার সংসার জীবনের পাঁচ বছর কেটে গেছে। তাদের হাসিমাখা যৌথ ছবিগুলো দেখে বোঝা যায় সংসারে দুঃখের ছিটেফোঁটা নেই। এবার শোনা গেল বিপরীত খবর। গুঞ্জন উঠেছে, আনুশকা-বিরাটের ঘরে নাকি বেজে উঠেছে ভাঙনের সুর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য।

সম্প্রতি এক অনুষ্ঠানে একা দেখা যায় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে। অনুষ্ঠানে লাল গালিচায় পা দিতেই তার ছবি তোলার জন্য উদ্‌গ্রীব হয়ে ওঠেন সংবাদকর্মীরা। তবে সেই লাল গালিচায় ঘটল অদ্ভুত ঘটনা। আনুশকা ক্যামেরার সামনে আসতেই ‘মিসেস কোহলি’ বলে চিৎকার শুরু করে তারা। এতেই অভিনেত্রীর মেজাজি উত্তর, কেন?

আনুশকার এমন উত্তরে সবাই খুঁজছিলেন তার রেগে যাওয়ার কারণ। তবে কি বিরাটের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে তার? বেজে উঠেছে কি ভাঙনের ডামাডোল? তবে তাদের এ ধারণা পরক্ষণেই মিথ্যা প্রমাণিত হয়।

কারণ ‘মিসেস কোহলি’ বলে যখন সংবাদকর্মীরা ডাকছিলেন তখন আলোকচিত্রীদের চেঁচামেচির কারণে বিরক্ত হন অভিনেত্রী। একাধিক বার তাদের শান্ত হতে বললেও অভিনেত্রীর কথায় পাত্তা দেয়নি কেউ। শেষে আনুশকা তাদের বলেন, ‘আমি কানে শুনতে পাচ্ছি না। আস্তে!’’ এই কথায় পরিষ্কার হয় ‘মিসেস কোহলি’ বলে সম্বোধন করার জন্য রেগে যাননি তিনি। চেঁচামেচিতে বিরক্ত হয়েছিলেন তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম