• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিজেকে শুধরে নিলেন গ্ল্যামার ড্যান্স কুইন নোরা ফাতেহি

প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ১০:১২
আপডেট: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ১০:১২

96632589 8

নিজেকে শুধরে নিলেন গ্ল্যামার ড্যান্স কুইন নোরা ফাতেহি

বলিউডের গ্ল্যামার ড্যান্স কুইন নোরা ফাতেহি। প্রায় সময় খোলামেলা পোশাক পরে সমালোচনার শিকার হন তিনি। তবে এখন চলছে রমজান মাস। পবিত্র এই মাসে শুধরে গেলেন এ অভিনেত্রী। অন্তত সম্প্রতি একটি ফটোশুট দেখে তাই মনে হলো। শুভ্র পোশাকে মাথায় ওড়না চাপিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন এ অভিনেত্রী।

ছবিগুলো নিয়ে অনেকেই করছেন বিভিন্নরকম মন্তব্য। অনেকেই বলছেন, রমজান উপলক্ষে ভান করছেন এই মুসলিম অভিনেত্রী। অনেকে আরও বলেন, বিষয়টি পুরোই লোক দেখানো।

এদিকে বর্তমানে নোরা ব্যস্ত রয়েছেন ‘এন্টারটেইনারস ট‍্যুর’ নিয়ে। নর্থ আমেরিকাজুড়ে চলছে এই অনুষ্ঠান। এই ট‍্যুরে নোরার সাথে রয়েছেন অক্ষয় কুমার, দিশা পাটানি, মৌনি রায়রা। সকলের একাধিক ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। পিছিয়ে নেই নোরাও। তার নাচের ভিডিও ইতোমধ্যেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়। কিন্তু এর মধ্যেই আলোচিত হচ্ছে তার একটি পুরানো ভিডিও।

ভিডিওটি নর্থ আমেরিকা যাওয়ার আগে ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন নোরা। এই ভিডিওতে নোরাকে ধীরে ধীরে হাঁটতে দেখা যাচ্ছে সি-বিচে। সূর্যাস্তের সময়ে এই ভিডিওটি তোলা হয়েছে। নোরার পরনে রয়েছে হালকা সবুজ রঙের সাটিনের গাউন। গাউনটি হাই-থাই স্লিটেড। ফলে নোরার মসৃণ পা উন্মুক্ত। স্প্যাগেটি স্লিভ গাউনটি যথেষ্ট খোলামেলা।

ডিপ নেকলাইনের কারণে উন্মুক্ত রয়েছে নোরার ক্লিভেজ। এই গাউনটি ব্যাকলেস। উন্মুক্ত রয়েছে নোরার পিঠ। খালি পায়ে সি-বিচে হাঁটছেন নোরা। ফলে গাউনের নিচের অংশ লুটিয়ে পড়েছে বালিতে। হালকা মেকআপ করেছেন নোরা। খোলা রয়েছে তার চুল।

কানে রয়েছে সিলভার ইয়ারিং যাতে সূর্যাস্তের আলো এসে পড়ে কখনও মনে হচ্ছে সোনালি। সম্ভবত এই পোশাকের সাথে নোরা কোনো অন্তর্বাস পরেননি।

ভিডিওটি শেয়ার করে নোরা লিখেছেন, তিনি যখন সামনের দিকে এগিয়ে চলেন, তখন সময়ের দিকে তিনি ফিরে দেখেন না। ক্যাপশনের সঙ্গে একটি মুকুটের ইমোজি জুড়েছেন নোরা। নোরার অনুরাগীদের পছন্দ হয়েছে তার এই ভিডিও।

আপাতত নর্থ আমেরিকা মাতাতে ব্যস্ত নোরা। সামনে এসেছে ডালাসের অনুষ্ঠানে তার নাচের ভিডিও। পাশাপাশি জানা গিয়েছে, নোরা আর সিঙ্গল নন। বর্তমানে বডিবিল্ডার বরিন্দর ঘুমন এর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com