• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

প্রকাশ: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ৩:২৮
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ৩:২৮

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী ফজলু হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে র্যা ব-৬ শনিবার সকালে মহেশপুর উপজেলার কাজিরবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজলু হোসেন উপজেলার কোল্লা গ্রামের মৃত হুরমত আলীর ছেলে। র্যা ব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হুসাইন জানান, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার কাজিরবেড় গ্রামে মাল্টা খাওয়ানোর লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ করে ফজলু হোসেন। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়িতে এসে বিষয়টি জানায়। এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে ফজলুকে আসামী করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরপর থেকে পলাতক ছিলো অভিযুক্ত।মামলা দায়েরর পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ঝিনাইদহ র্যাব-৬ কাজীরবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রোববার বিকেলে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম