• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বেবী সাউ-র কবিতা : আবহমান

প্রকাশ: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ৫:৫৬
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ৫:৫৬

96663258740 11

বেবী সাউ-র কবিতা : আবহমান

১.

তোমাকে চেয়েছি বলে একেকটি পথ রাধা হয়ে ওঠে

আলো ভেবে
গান ভেবে
মরা গাছে জল দিই

ভাবি, জন্ম থেকে উঠে আসা জন্ম অধিক বিরহকালে
তোমাকেই দেবতা ভেবে
আবাসন পাতে

যে ঘর আজন্ম বিপ্লবের
শহীদ বেদী কী বোঝে
বাঁশি আর বাঁশের তফাৎ

জন্ম কেঁদে ওঠে…

২.

তুমি সেই পাঠযোগ্য শব্দ ভেবে
প্রতিটি রাতের কাছে অক্ষর সাজাই

ছন্দ ছিঁড়ে যায়
ভেঙে যায় আজন্মের সত্য ও সাধনা

বেদ ও বিধির কাছে শ্যামাপদ রাখি,
শরীরেও হাঁফ ধরে
অথচ জলের খোঁজে হেঁটে যায় দূরের নদীটি

সস্তা দরে বিক্রি হয় শহরের জনপদ, ঘন অন্ধকার

বছর ফুরালে দেখি মধুকর ডিঙার ওপর
শুয়ে আছে বাংলা কবিতা

মৃদুচোখ! চেয়ে আছ তুমি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com